১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের মেডিকেল টিম - NewsLiveBD.com
আগামীকাল আসবে মূল টিম

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের মেডিকেল টিম

হাসপাতালে প্রবেশ করছেন চীনা মেডিকেল টিম

ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে ৫ সদস্যের চিনা মেডিকেল টিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাদেরকে আনা হয়েছে।

সোমবার ( ১ডিসেম্বর) দুপুরে তারা ঢাকায় পৌঁছান। এরপর বেলা ২টা ৫০ মিনিটে তারা এভারকেয়ার হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে। আগামীকাল আসবে মূল মেডিকেল টিম।

প্রসঙ্গত, এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া।

নিউজ লাইভ/১ডিসেম্বর/পিএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

আগামীকাল আসবে মূল টিম

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের মেডিকেল টিম

আপডেট: ০৬:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫