০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - NewsLiveBD.com

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নোয়াখালী-৫ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নোয়াখালী-৫ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মাহবুব হোসেন।

অনুষ্ঠানে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, “আল্লাহ চাইলে যেকোন কিছু সম্ভব। আমরা মহান রবের কাছে প্রার্থনা করবো, আমাদের দেশমাতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে যেন দীর্ঘায়ু দান করেন।”

দোয়া অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, কল্যাণ পার্টির সভাপতি সামছুদ্দিন পারভেজ, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জহির উদ্দিন সেলিম, বসুরহাট পৌর বিএনপির সহসভাপতি শওকত হোসেন সগির ও নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটনসহ নোয়াখালী-৫ জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজলাইভ/৩০ নভেম্বর/পিএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আপডেট: ১০:০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫