হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।
শনিবার রাত ৮টার দিকে তিনি চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনকে দেখতে যান।
সেখানে তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন এবং রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
এ সময় তাঁর সঙ্গে জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জহির উদ্দিন সেলিম, বিএনপি নেতা আহছান উল্যাহ মানিক, মেট্রো হোমস এর ডিরেক্টর জোবায়ের হোসেন ফারুকী, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন ও সাবেক কবিরহাট পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হৃদয় উপস্থিত ছিলেন।
নিউজলাইভ/৩০নভেম্বর/পিএস
প্রশান্ত সুভাষ চন্দ 



















