১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ভর্তিতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নীতিমালা চূড়ান্ত - NewsLiveBD.com

স্কুল ভর্তিতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নীতিমালা চূড়ান্ত

  • আপডেট: ১১:৩০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ১৩৭

সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন নীতিমালায় সই করেন।

নীতিমালার মূল বিষয় অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যান্ট্রি শ্রেণি ও শূন্য আসন থাকা অবস্থায় নবম শ্রেণি পর্যন্ত যেকোনো শ্রেণিতে ভর্তি নেওয়া যাবে। ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সীদের ভর্তি নিশ্চিত করতে হবে। ২০২৬ শিক্ষাবর্ষে বয়স হবে ১ জানুয়ারি অনুযায়ী কমপক্ষে ৫ বছর এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৭ বছর। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়সসীমায় অতিরিক্ত ৫ বছরের সুবিধা দেওয়া যাবে।

প্রতি শ্রেণিতে সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে এবং বয়স যাচাইয়ের জন্য অনলাইনে জন্মনিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে।

ভর্তির আবেদন, লটারি ও ফি নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মাউশি কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি পরিচালনা করবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। ডাবল শিফট স্কুলে দুটি শিফট বেছে নিলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে।

ঢাকার ৪৪টি সরকারি মাধ্যমিক স্কুল এবারও তিন ভাগে বিভক্ত থাকবে। প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান সর্বোচ্চ তিনটি সংলগ্ন থানা ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করবেন। ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য আসনের ৪০% সংরক্ষিত থাকবে।

ভর্তির বিভিন্ন কোটা:
ক্যাচমেন্ট: ৪০%
মুক্তিযোদ্ধা সন্তান: ৫%
বিশেষ চাহিদাসম্পন্ন: ২%
শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর–সংস্থার সন্তান: ১%
যমজ কোটা: ২%
সহোদর কোটা: ৩%
প্রাথমিক বিদ্যালয় থেকে ষষ্ঠ শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ১০% আসন সংরক্ষিত

ঢাকায় ভর্তি কমিটি গঠিত হয়েছে- মাউশির মহাপরিচালক, জেলা প্রশাসক ও ইউএনওর নেতৃত্বে।

সম্ভাব্য সময়সূচি:
বিজ্ঞপ্তি: ১৯ নভেম্বর
আবেদন শুরু: ২১ নভেম্বর
আবেদন শেষ: ৭ ডিসেম্বর
ডিজিটাল লটারি: ১৪ ডিসেম্বর
ভর্তি: ১৭–২১ ডিসেম্বর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

News Desk Live24.com.bd
সর্বাধিক পঠিত

প্রকল্পে ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

স্কুল ভর্তিতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত নীতিমালা চূড়ান্ত

আপডেট: ১১:৩০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫