০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
ফারইস্টের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও নজরুল-হেমায়েতের বিচার দাবিতে মানববন্ধন - NewsLiveBD.com

ফারইস্টের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও নজরুল-হেমায়েতের বিচার দাবিতে মানববন্ধন

ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গনে ভুক্তভোগীদের মানববন্ধন

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. এর  আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও অর্থ আত্মসাৎকারী নজরুল-হেমায়েত চক্রের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী বীমা গ্রাহক ও সুবিধা বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।

আজ (০৭ জুন) রবিবার সকাল ১০ ঢাকা সিএমএম আদালত প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা, নজরুল-হেমায়েত চক্রের সর্বোচ্চ শাস্তি দাবি জানানোর পাশাপাশি আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে সরকারের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, আজ (০৭ জুন) রবিবার ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লি. এর অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে ডিবি (ডিএমপি) পুলিশের দাখিল করা অভিযোগপত্রের শুনানির দিন ধার্য ছিল।

এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা শাহ মিনহাজ উদ্দিন আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন। এতে ফারইস্টের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও সাবেক সিইও মো. হেমায়েত উল্যাহসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এরও আগে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে মামলাটি আদালতের নির্দেশে ডিবি (ডিএমপি) পুলিশ তদন্ত করে।

গ্রাহকদের দাবি অভিযুক্তদের এমন বিচার করা হোক, যেন ভবিষ্যতে কোন আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা না ঘটে। এ ঘটনার বিচারের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন হবে এমনটিই আশা করছেন তারা।

আরও উল্লেখ্য যে, নজরুল-হেমায়েত চক্রের বিরুদ্ধে এই মামলা ছাড়াও দুদক আরও ৭টি মামলা দায়ের করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাশিয়ায় খলিলুর-ল্যাভরভের দ্বিপক্ষীয় বৈঠক আজ, যেসব বিষয় আলোচনা হবে

ফারইস্টের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার ও নজরুল-হেমায়েতের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট: ০৪:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬