০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ২০ হাজার রিয়াল জরিমানা - NewsLiveBD.com

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ২০ হাজার রিয়াল জরিমানা

ছবি নিউজ লাইভ

অতিরিক্ত ভীড় নিয়ন্ত্রণ ও হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হজবিধি কার্যকর করেছে সৌদি আরব সরকার। সিদ্ধান্ত অনুযায়ী অনুমতি ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এর পাশাপাশি বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

এ অবস্থায় বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের নির্ধারিত হজবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈধ হজ পারমিট ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এর পাশাপাশি বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু অবৈধভাবে হজ পালনের চেষ্টা করলেই নয়, এ ধরনের কর্মকাণ্ডে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ হাজিদের পরিবহন, আবাসন বা অন্য কোনোভাবে সহযোগিতা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। জড়িত ব্যক্তির সংখ্যার ভিত্তিতে এ জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

এ বিধান ট্রাভেল এজেন্সি, আবাসন সেবা প্রদানকারী, যানবাহনের মালিক এবং অবৈধ হাজিদের আশ্রয়দানকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে এসব কাজে ব্যবহৃত যানবাহন আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সৌদি আরবের সংশোধিত নিয়মানুযায়ী, কেবল অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা ও নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। এ বিধান সৌদিতে অবস্থানরত বাসিন্দাসহ সব হাজির জন্য প্রযোজ্য হবে। জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ সময় ভিজিট ভিসাধারীরা বৈধ হজ অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ বা সেখানে অবস্থান করতে পারবেন ন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক, বাসিন্দা ও সব ধরনের ভিসাধারীকে কঠোরভাবে এসব বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

পাশাপাশি আইন লঙ্ঘনের তথ্য নির্ধারিত জরুরি নম্বরে জানানোর অনুরোধও করা হয়েছে। প্রধান অঞ্চলগুলোতে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে অভিযোগ জানানো যাবে বলেও জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানায়, এরই মধ্যে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো অভিযান শুরু করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হজ পারমিট প্রচারের অভিযোগে মক্কায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে ২০ হাজার রিয়াল জরিমানা

আপডেট: ০৩:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬