০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
নিরাপত্তার স্বার্থে ১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল - NewsLiveBD.com

নিরাপত্তার স্বার্থে ১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

ছবি সংগৃহীত

১৬ ডিসেম্বর মঙ্গলবার ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিকে ঘিরে প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে। ফলে ওই সময়ের মধ্যে মেট্রোরেলে কোনো ট্রেন চলাচল করবে না।

ডিএমটিসিএল জানিয়েছে, সাময়িক এ বিরতির কারণে যাত্রীদের যে অসুবিধা হতে পারে, সে জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে যাত্রীদের এ সময় বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং মেট্রোরেল ব্যবহারে সময়সূচি বিবেচনা করে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

নিউজলাইভ/১৫ডিসেম্বর/পিএস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নিরাপত্তার স্বার্থে ১৬ ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

আপডেট: ০২:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫