ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী কর্তৃপক্ষ গৌরাঙ্গ বর্মণ নামে এক গ্রাহকের নমিনীর হাতে মরনোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করেছে।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকালে ফারইস্ট প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তার দপ্তরে চেকটি হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর করেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
চেকটি গ্রহণ করেন প্রয়াদ পলিসি হোল্ডার গৌরাঙ্গ বর্মণের ছেলে আশিক বর্মণ। এ সময় তার মা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তরের সময় ফারইস্টের ইস্টার্ন রিজিওন ইনচার্জ মোস্তাফা জামান হামিদী, ঢাকা সাউথ ডিভিশন ইনচার্জ মো. মোজাম্মেল হক শাহীন, ওভারসিজ ইনচার্জ রোকেয়া বেগম ও মতিঝিল জোন ইনচার্জ শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
নিউজ লাইভ/০৩ডিসেম্বর/পিএস
নিজস্ব প্রতিবেদক, নিউজ লাইভ 

















