ঝুলে থাকা কাপড়ের কারণে ২০ মিনিট বন্ধ ছিল বিদ্যুৎচালিত আধুনিক গণপরিবহন মেট্রোরেলে। কাপড়টি অপসারণের পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ বিভাগ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যবর্তী অংশে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলের ওপর একটি কাপড় পড়ে যায়। বিষয়টি নজড়ে আসায় নিরাপত্তার স্বার্থে দুপুর ১২টা ২২ মিনিটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে কাপড়টি অপসারণের পর দুপুর ১২টা ৪২ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
হঠাৎ এই বিরতিতে যাত্রীদের যে সাময়িক ভোগান্তি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, মেট্রোরেল নিরাপদ ও নির্বিঘ্ন রাখতেই এ ধরনের সতর্কতা অবলম্বন করা হয়।
নিউজ লাইভ/০৩ডিসেম্বর/পিএস
নূরুল ইসলাম রিয়াদ 

















